• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

প্রভাত রিপোর্ট / ৫৭ বার
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন আজ বুধবারও আদালতে জমা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ দিয়েছেন আদালত। ফলে এ নিয়ে ৯৩ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ ধার্য ছিল আজ। কিন্তু মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত প্রতিবেদন আজ আদালতে দাখিল করতে পারেনি।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৯ এপ্রিল তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রতারণার আশ্রয় নিয়ে সুইফট পেমেন্ট–পদ্ধতি থেকে বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের এই বিপুল অর্থ হাতিয়ে নেয়।
চুরির ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সংস্থাটি তখন থেকে মামলাটি তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও