• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

১৮ মাস পর নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও