• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

সম্মিলিত সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রভাত রিপোর্ট / ১০৩ বার
আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : ‎সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাতিল এবং পূর্বের নীতিমালা বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে খুচরা সার বিক্রেতারা। মঙ্গলবার (০৩ মার্চ) সকালে পিরোজপুর শহরের সিইও অফিস চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার সার বিক্রেতারা অংশ নেন।
‎মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শেখ ওবায়দুল্লাহ, পিরোজপুর সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রুম্মান, স্বরূপকাঠি উপজেলা সাধারণ সম্পাদক বাদশা শেখ, জিয়ানগর উপজেলা সাবেক সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হেমায়েত শেখ, সদস্য আসাদ, হুমায়ুন।
‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে তারা এ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করে এবং বিপুল পরিমাণ পুঁজি বিনিয়োগের মাধ্যমে তারা কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেন। অনেক ক্ষেত্রে মৌসুমে কৃষকদের হাতে নগদ অর্থ না থাকলেও বাকিতে সার সরবরাহ করেন, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন নীতিমালা চালু হলে তাদের এ ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই তারা এই নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা চালু করার দাবি জানান।
‎পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়ে খুচরা সার বিক্রেতারা নীতিমালা-২০২৫ পুনর্বিবেচনা করে তা স্থগিত ঘোষণা এবং পূর্বের নীতিমালা বহালের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও