• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে যুক্তরাষ্ট্র

প্রভাত রিপোর্ট / ৩১ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক: ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড শনিবার (২৮ মার্চ) জানিয়েছে, শুক্রবার তাদের ‘অপারেশন এরিয়াতে’ ইউএসএস ত্রিপোলী পৌঁছেছে। এছাড়া যুদ্ধ জাহাজটিতে করে এসেছে পরিবহণ বিমান ও কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনার সমাগম ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলটিতে অবস্থান করছে। এছাড়া যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার সেনাকেও মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করেছিল গত সপ্তাহে। দিন যত যাচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা ততই বেড়ে চলছে। যদি শেষ পর্যন্ত মার্কিনিরা ইরানে স্থল হামলা চালায় তাহলে এটি ২০২১ সালে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পর হবে প্রথম বড় কোনো স্থল অভিযান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও