• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম

প্রভাত রিপোর্ট / ২৪ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জাতীয় সংসদে আগে আলোচনার অনুরোধ জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আপনার (ডপুটি স্পিকার) প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে- গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইলো। রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে নাহিদ ইসলাম বলেন, গণভোট-জুলাই সনদ বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার, যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। রবিবার বিধি মোতাবেকই বিরোধীদলীয় নেতা নোটিশ দিয়েছেন।
এরপর ডেপুটি স্পিকার বলেন, বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির পরে আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও