• সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনের বহু এলাকা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে অনুমোদন দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের সাবেক মন্ত্রী গ্রেপ্তার আগমীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে: নেতানিয়াহু ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত সিরিয়া-লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় ৪ জন নিহত বারবার জুতা–তোয়ালে–অন্তর্বাস গায়েব, ধরা পড়ল ‘বিড়াল চোর’ নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: অর্থনীতি পুনরুজ্জীবনের আশা ব্যবসায়ীদের শেষ মুহূর্তে বেশির ভাগ নিত্যপণ্যের আমদানি বেড়েছে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে, সময় বাড়িয়েছে এনবিআর

কালিয়াকৈরে পুকুর থেকে গাড়ি উদ্ধার

প্রভাত রিপোর্ট / ১৩৭ বার
আপডেট : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জুয়েল রানা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কে একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। রোববার (১৩ এপ্রিল) উপজেলার বলিয়াদী এলাকার একটি পুকুর থেকে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রা-বলিয়াদী আঞ্চলিক সড়কের সন্ধ্যা হলেই চুরি-ছিনতাই, ডাকাতির ঘটনা ঘটে। এ ভয়ে অনেকেই ওই সড়কে চলাচল বন্ধ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতের কোনো এক সময় ওই সড়কে গাছ ফেলে দুটি অটোরিকশা ছিনতাই হয়। রোববার সকালে উপজেলার নাওলা এলাকায় একটি পুকুরে মাইক্রোবাস ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে গাড়িটা উদ্ধার করে। তবে গাড়ির চালক বা মালিকের খোঁজ পাওয়া যায়নি।কালিয়াকৈর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও