• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে হৃতিকের ছেলে হৃদান

প্রভাত রিপোর্ট / ৬১ বার
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : কাপুর কিংবা বচ্চন বলিউডের প্রভাবশালী এই পরিবারগুলোর মতো রোশান পরিবারের শেকড়ও অনেক গভীরে। সেই সংগীত পরিচালক রোশনলাল নাগরথ থেকে শুরু করে রাকেশ রোশান ও হৃতিক রোশান পর্যন্ত তিন প্রজন্ম দাপিয়ে বেড়াচ্ছেন এই অঙ্গন। এবার সেই পারিবারিক ধারা বজায় রাখতে চলচ্চিত্র অঙ্গনে পা রাখছেন হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশান। তবে বাবার মতো অভিনয়ের জন্য নয় বরং পর্দার পেছনের কারিগর হওয়ার লক্ষ্যেই তার এই যাত্রা। চলচ্চিত্র পরিচালনা বা ‘ফিল্মমেকিং’ নিয়ে উচ্চশিক্ষার জন্য সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন হৃদান। লস অ্যাঞ্জেলেসের বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’তে ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করবেন তিনি।
হৃদানের স্কুল ‘আমেরিকান স্কুল অফ বোম্বে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের কাছে এটা একেবারেই আশ্চর্যের নয় যে হৃদানকে আমরা ইউএসসি-তে ফিল্ম নিয়ে পড়তে দেখব। অভিনন্দন হৃদান, আমরা তোমার জন্য গর্বিত।’
স্কুল কর্তৃপক্ষের সেই পোস্টে হৃতিকের পরিবারের পক্ষ থেকেও হৃদানকে নতুন জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে। ১৭ বছর বয়সী এই তরুণের হাত ধরে রোশন পরিবারের পারিবারিক ঐতিহ্য এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, হৃতিক রোশান এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খানের ছোট ছেলে হৃদান। তাদের বড় ছেলের নাম হৃহান রোশান। হৃতিক ও সুজানের ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটলেও সন্তানদের অভিভাবক হিসেবে তারা সবসময়ই একজোট। এমনকি করোনাকালেও তারা দুই ছেলের কথা ভেবে একই ছাদের নিচে সময় কাটিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও