• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের ডিভোর্সের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব

প্রভাত রিপোর্ট / ৫৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের গায়ক নিক জোনাসের ডিভোর্সের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাম্পত্য জীবন সুখে কাটছে। বাইরে কী রটছে তা নিয়ে তারা মাথা ঘামান না।
সেইসব গুঞ্জন উড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি নিজ দেশে ফিরে স্বর্ণমন্দিরে প্রার্থনা করেছেন। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত এই পবিত্র ধর্মস্থান সফরের কিছু মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেগুলো ইতিমধ্যেই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
স্বর্ণমন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে তোলা একটি ছবিতে প্রিয়াঙ্কা তার প্রয়াত বাবা ডা. অশোক চোপড়াকে স্মরণ করেন। আবেগঘন বার্তায় তিনি বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন। সফরের সময় ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায় তাকে।
শুধু প্রার্থনাই নয়, সেখানে সেবা কার্যক্রমেও অংশ নেন এই অভিনেত্রী। ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, তিনি সাধারণ মানুষের সঙ্গে বসে বাসন ধুচ্ছেন এবং ধর্মীয় সেবায় নিজেকে যুক্ত করেছেন। এতে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জানা গেছে, কাজের ব্যস্ততার মাঝেই এই সফরটি করেছেন প্রিয়াঙ্কা। নতুন সিনেমার শুটিং শুরুর আগে সময় বের করে এই পবিত্র স্থানে যান তিনি। কাজের দিক থেকে বর্তমানে তিনি একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। এই ছবিতে তার সঙ্গে আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখা যাবে।
প্রিয়াঙ্কার এই সফর শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়, বরং পারিবারিক আবেগ ও শিকড়ের প্রতি তার গভীর টানকেও আবারও সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও