• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

২৭ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে এল আরও একটি জাহাজ

প্রভাত রিপোর্ট / ৪৭ বার
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার বেলা দুইটার দিকে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের জাহাজটি এসে পৌঁছায়। এই তেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
জ্বালানি তেল আমদানি ও সরবরাহের কাজটি করে সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির তথ্যমতে, এপ্রিলে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ মাসে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। ইতিমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুত রয়েছে।
বিপিসি সূত্র বলছে, নিয়মিত তেল সরবরাহকারী চীনের কোম্পানি ইউনিপ্যাক সিঙ্গাপুর থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার পথে রয়েছে। আগামীকাল শনিবার অথবা আগামী রোববার এই জাহাজ দেশে এসে পৌঁছাবে। প্রতি মাসে তেল নিয়ে ১৫ থেকে ১৬টি জাহাজ দেশে আসে। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই আমদানি সূচি ব্যাহত হয়েছে।
জাহাজ আসার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান। তিনি বলেন, আমদানি সূচি অনুযায়ী জাহাজ আসছে। ফলে এ মাসে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও