• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে এখন সবার ওপরে মোস্তাফিজুর রহমান

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: স্বীকৃত টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে এখন উইকেট নেয়ায় সবার ওপরে মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট নিয়ে শীর্ষে ওঠেন তিনি। বর্তমানে এ সংস্করণে মোস্তাফিজের উইকেটসংখ্যা ৪১৬।
রেকর্ডটি গড়ার পথে মোস্তাফিজ ছাড়িয়ে গেছেন এমন একজনকে, যাঁকে তিনি নিজের আদর্শ মানেন। ক্যারিয়ারের শুরুর দিকেই মোস্তাফিজ জানিয়েছিলেন, তাঁর আদর্শ পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। সেই আমিরকে টপকেই এখন টি-টুয়েন্টিতে বাঁহাতি পেসারদের রাজত্বটা নিজের করে নিলেন বাংলাদেশ পেসার।
আমিরের চেয়ে মোস্তাফিজ ম্যাচও খেলেছেন বেশ কম। ৩৫৬ ম্যাচে আমিরের উইকেট ৪১৪টি, মোস্তাফিজের তাঁকে ছাড়িয়ে যেতে লেগেছে ৩২৫টি ম্যাচ।
পিএসএল শুরুর আগে মোস্তাফিজ এ তালিকায় ছিলেন তৃতীয়। টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ১ উইকেট নিয়ে দুইয়ে থাকা আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজকে ছাড়িয়ে যান। ২০২৩ সালে খেলা ছাড়া ওয়াহাব রিয়াজের উইকেট ৪১৩টি।
ওয়াহাব রিয়াজের সঙ্গে লড়াই শেষ হলেও আমিরের সঙ্গে লড়াইটা এখানেই থামছে না। কারণ, আমিরও খেলছেন পিএসএলে। রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী আমির। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর উইকেট ২টি। অবশ্য ম্যাচও খেলেছেন মাত্র ২টি। মোস্তাফিজের উইকেট ৩ ম্যাচে ৪টি।
৪১৬ উইকেটের মধ্যে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে মোস্তাফিজের উইকেট ১৫৮টি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হন মোস্তাফিজ।
যদিও স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় এখনো মোস্তাফিজের চেয়ে সাকিব এগিয়ে। সাকিবের শিকার ৫০৭ উইকেট। এখানেও সাকিবকে অবশ্য মোস্তাফিজের ছাড়িয়ে যাওয়ারই কথা। ৩৯ বছর বয়সী সাকিব এখন খুব বেশি লিগে সুযোগ পান না। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর খেলতে পারেননি বাংলাদেশের হয়েও। স্বীকৃত টি–টুয়েন্টিতে উইকেট নেওয়ায় মোস্তাফিজ সব মিলিয়ে আছেন ৭ নম্বরে। শীর্ষে রশিদ খান। আফগান এই লেগ স্পিনারের উইকেট ৭০৩টি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও