• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

গণসংহতি আন্দোলনের নতুন দায়িত্বে দেওয়ান আব্দুর রশিদ নিলু

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার পরিবর্তে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকি নিজেই এ ঘোষণা দেন। তিনি জানান, রাজনৈতিক দল ও সরকারের দায়িত্ব আলাদা রাখার লক্ষ্যেই তিনি দলীয় প্রধানের পদ ছেড়েছেন। সাকি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চম কাউন্সিলে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তাকে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও