প্রভাত রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৩টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প দুটি।
সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১)“সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (এঝওউচ-২) (১ম সংশোধন)” প্রকল্প (২)“চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) (৩য় সংশোধন)”প্রকল্প। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্প (১) “আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প (১) “শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত)”প্রকল্প (২)“গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক” প্রকল্প অনুমোদন করা হয়েছে। পরিকল্পনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প রাখা ছিল, যার বাকি অংশ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে।
এবিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘এদিন ১৯টি প্রকল্প উঠার কথা ছিল; ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয়। আগামী সপ্তাহে আবার বসবে। মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা সভা থাকায় এদিনের মতো শেষ করা হয়। এর মধ্যে কোনো প্রকল্প অনুমোদন পেয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘৬টি পাস হয়েছে। ২টি বাদ রাখা হয়েছে।’
সরকারের প্রথম একনেক সভায় তিনটি সংশোধিত প্রকল্প এবং দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন পেয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় একনেকের কার্যতালিকায় থাকা ১৯টি প্রকল্পের মধ্যে প্রথম সাতটি নিয়ে আলোচনা করা হয়।
তালিকার মধ্যে করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প ও অংশীদারিমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়। অনুমোদিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় প্রায় ৪৮৩ কোটি ৪৪ লক্ষ টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ৯২ কোটি ০৬ লক্ষ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (৩৬৮ কোটি টাকা ব্যয় কমিয়ে সংশোধন) চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২) দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত) আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন (তৃতীয় সংশোধিত)
গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)
একনেক সভা পরিকল্পনা কমিশন থেকে সচিবালয়ে মন্ত্রীপরিষদ সম্মেলন কক্ষে স্থানান্তরিত হয়। সভা মধ্যপথে মুলতবি করা হয়, যাতে প্রধানমন্ত্রী প্রকল্পের প্রয়োজনীয়তা ও বিশদ তথ্য বুঝতে পারেন। করতোয়া নদী উন্নয়ন প্রকল্পের বিষয়ে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে।
এছাড়া, আগামী একনেকে আরও প্রকল্প নিয়ে আলোচনা হবে, যার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নগর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ প্রকল্প এবং এনবিআরের কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হবে।
তালিকায় থাকা অন্যান্য প্রকল্প যেমন নতুন অফিস ভবন নির্মাণ, নগর ও সড়ক অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প আগামী একনেকে আলোচনার জন্য রাখা হবে।