• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিতে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি, কাতার ও আবুধাবি

প্রভাত রিপোর্ট / ৪৮ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: হলিউডের জনপ্রিয় প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে মোটা অংকে কিনে নিয়েছে ডেভিড এলিসনের নেতৃত্বাধীন প্যারামাউন্ট স্কাইড্যান্স। এই অধিগ্রহণের পর প্রায় ২৪ বিলিয়ন ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে প্যারামাউন্ট। এই অর্থ আসছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সৌদি আরব, কাতার এবং আবুধাবির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে।
সূত্র জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) একাই প্রায় ১০ বিলিয়ন ডলার দিচ্ছে। বাকি অর্থ কাতার ও আবুধাবির রাষ্ট্রীয় তহবিলগুলো সরবরাহ করছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করে তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি প্যারামাউন্ট স্কাইড্যান্স কর্তৃপক্ষ।
প্রায় ১১১ বিলিয়ন ডলার এন্টারপ্রাইজ ভ্যালুর এই বড় চুক্তিটি এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন হতে পারে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ওমীদ আসেফি জানিয়েছেন, রাজনৈতিক কারণের প্রেক্ষাপটে এই চুক্তির অনুমোদন দ্রুত দেওয়া হবে না।
আগামী ২৩ এপ্রিল শেয়ারহোল্ডারদের বিশেষ সভায় এই অধিগ্রহণ চুক্তি নিয়ে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্যারামাউন্টের আগের প্রস্তাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই তহবিলগুলো নন-ভোটিং ইক্যুইটির মাধ্যমে বিনিয়োগ করবে এবং তারা কোনো ধরনের পরিচালনাগত অধিকার বা বোর্ড প্রতিনিধিত্ব পাবে না। ফলে জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কমিটির পর্যালোচনার আওতায় পড়বে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে, কিছু মার্কিন সিনেটর এই চুক্তিতে বিদেশি বিনিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডেভিড এলিসনের বাবা এবং অরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও এই চুক্তিতে প্রায় ৪৬ দশমিক ৭ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের তহবিল যুক্ত হওয়ায় তার আর্থিক চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও