• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

দুই দিনে তুরস্কের দুই স্কুলে বন্দুক হামলায় ৮ শিক্ষার্থী নিহত

প্রভাত রিপোর্ট / ২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থী ও অন্তত একজন শিক্ষক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সিফসি জানিয়েছেন, এ ঘটনায় ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও ১৩ জন আহত হয়েছে। এই ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে নিজে আত্মহত্যা করার পরদিনই স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় এই ঘটনা ঘটলো।
বুধবারের এ হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করা হামলাকারী ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল বলে ধারণা করা হচ্ছে।
হামলায় ব্যবহার করা অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের স্কুলের দোতলার জানালা থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালাতে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও