• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ইসলাম ডেস্ক: পবিত্র হজ পালনের জন্য সরকারি অনুমতি বা পারমিট গ্রহণ করা ইসলামী শরিয়ত অনুযায়ী বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যথাযথ অনুমতি ছাড়া হজ পালন করা ইসলামী আইনের পরিপন্থী।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, পারমিট ছাড়া হজ নয়, এই নীতিটি শরিয়তের উচ্চতর লক্ষ্যগুলোর সাথে সরাসরি সংগতিপূর্ণ। ইসলামী শিক্ষা সর্বদা মানুষের কল্যাণ সাধন এবং ক্ষতি প্রতিরোধের ওপর গুরুত্ব দেয়। পারমিট ব্যবস্থার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করা মূলত এই লক্ষ্যগুলোই পূরণ করে।
হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে, অতিরিক্ত ভিড় এড়াতে এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতাগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যেই পারমিট ব্যবস্থা চালু করা হয়েছে। শায়খ সুদাইস উল্লেখ করেন, এসব নিয়ম মেনে চলা আল্লাহর নির্দেশিত ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় শৃঙ্খলারই অংশ। তিনি সতর্ক করে বলেন, নিয়ম লঙ্ঘন করে হজে অংশ নিলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্য হাজিদের জন্য ক্ষতির কারণ হতে পারে, যা ইসলামী আইনে কঠোরভাবে নিষিদ্ধ। হাজিরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পারমিট পদ্ধতি।
হজ করতে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন শায়খ সুদাইস। সেই সঙ্গে হজের সেবা কার্যক্রম সহজতর করার জন্য সৌদি সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং উন্নত ব্যবস্থাপনা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি তার বক্তব্যের শেষে বলেন, হজের পারমিট সংগ্রহ করা শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি ইসলামী আইন বা ফিকাহ শাস্ত্রের আলোকে একটি ধর্মীয় দায়িত্ব।

সূত্র : এসপিএ


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও