• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

তিতাসে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের মেম্বার ও তার ছেলে আটক

প্রভাত রিপোর্ট / ২৯৪ বার
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মো.বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার ও তার ছেলেকে মাদকসহ আটক করেছে তিতাস থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে তিতাস থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামীদের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করেন।
আটককৃতরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদের মেম্বার মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামীদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ এ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদকসহ আরও অনন্য মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও