• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা

প্রভাত রিপোর্ট / ৪৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে কেন্দ্রটি বন্ধ থাকায় স্থানীয় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগিয়ে এখানে মাদকের আস্তানা তৈরি করেছে।
স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করলে গাঁজা, হেরোইন, ইয়াবা, নেশাজাতীয় ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশি মদ ও ড্যান্ডিসহ বিভিন্ন প্রকার মাদক সেবনের চিত্র দেখা যায়। ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় মাদক সেবনের নানা সরঞ্জামও। এলাকাবাসীর অভিযোগ, মাদক নির্মূল করে চিকিৎসা সেবা পুনরায় চালু করার দাবিতে তারা একাধিকবার আন্দোলন করলেও কোনো প্রতিকার মেলেনি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ দিন হাসপাতালটি বন্ধ থাকায় তারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে এলাকার যুবসমাজ নেশার নীল ছোবলে ধ্বংস হচ্ছে। যেখানে মানুষের চিকিৎসাসেবা পাওয়ার কথা, সেখানে আজ মাতালদের আড্ডা বসেছে। এ নিয়ে অনেক সংগ্রাম করেও কোনো ফল পাওয়া যায়নি।
এমতাবস্থায় এলাকার সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানাচ্ছেন যেন, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এই আস্তানাটি উচ্ছেদ করা হয় এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করে এলাকাবাসীর মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও