• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

আড়ম্বরপূর্ণ আয়োজনে মুক্তি পেলো ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলার

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : অনেকের মতে, এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর একটি হলো ‘রাজা শিবাজি’। রিতেশ দেশমুখকে এই ঐতিহাসিক ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে। শুধু তা–ই নয়, এই ছবির পরিচালকও তিনি আর তাঁর স্ত্রী জেনেলিয়া ডি’সুজা প্রযোজক। গত সোমবার এক আড়ম্বরপূর্ণ আয়োজনে মুক্তি পেয়েছে ‘রাজা শিবাজি’ ছবির ট্রেলার। এদিন এই আসরে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, বোমান ইরানি, বিদ্যা বালন, ভাগ্যশ্রী, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা, অমল গুপ্তে, মহেশ মঞ্জরেকর।
ট্রেলার লঞ্চে অভিষেক বচ্চনের কাছে জানতে চাওয়া হয়, রিতেশ যখন তাঁর কাছে ছবির প্রস্তাব নিয়ে যান, তখন কত দ্রুত তিনি রাজি হন? জবাবে অভিষেক মজার ছলে বলেন, ‘আমি সময় নোট করছিলাম না।’ এরপর জুনিয়র বচ্চন বলেন, ‘রিতেশ কিছু চাইবে আর আমি না বলব—এটা হতে পারে না। আমার কাছে সে ভাইয়ের মতো।’
সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা হয়, রিতেশের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে তিনি বলেন, ‘রিতেশের পরিচালনায় কাজ করা কঠিন। তবে রিতেশ বকাবকি করত না, কিন্তু বুঝিয়ে দিত। তার যা চাই, সেটা চাই-ই। কিন্তু সে খুব ভালোভাবে ছবিটি পরিচালনা করেছে। সে অসাধারণ একটি ছবি বানিয়েছে।’
বিদ্যা বালন ছবিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে মজার ছলে বলেন, ‘সঞ্জু আর অভিষেক ওকে (রিতেশ) ছোট ভাই বলেছে, কিন্তু আমি ওকে ছোট ভাই নয়, বন্ধু মনে করি।’ এরপর তিনি জানান, ‘যখন শুনলাম ছত্রপতি শিবাজি মহারাজকে নিয়ে একটি মারাঠি ছবি নির্মাণ করা হচ্ছে এবং সেটা রিতেশ বানাচ্ছে, তখন ভাবছিলাম যে সঞ্জু আছে, অভিষেক আছে, কিন্তু রিতেশ আমার কাছে এল না কেন? তারপর মনে হলো, হয়তো আমার জন্য কোনো চরিত্র নেই অথবা ও আমাকে অভিনেত্রী হিসেবে পছন্দ করে না। কিন্তু যখন সে গল্প নিয়ে এল, তখন আমি আগেই ঠিক করে রেখেছিলাম, এই ছবিতে কাজ করব। তবে আমি ওকে মোটেও আমার মধ্যকার উচ্ছ্বাস দেখাইনি। আমি রিতেশের কাছ থেকে সময় চেয়েছিলাম। তবে বেশি সময় নিইনি। রিতেশ গাড়িতে বসতেই আমি ফোন করে জানাই যে ছবিটা করব।’
বোমান ইরানি ও ভাগ্যশ্রীও এদিন রিতেশের প্রশংসা করেন। ভাগ্যশ্রী ভাষ্যে, জেনেলিয়া শুধু ভালো প্রযোজক নন, স্ত্রী হিসেবেও ভীষণ আদুরে। রিতেশ-জেনেলিয়ার দাম্পত্যের একটুকরা সুন্দর অনুভূতি ভাগ করে নেন ভাগ্যশ্রী। তিনি বলেন, ‘রাতে একবার প্যাক আপের পরও রিতেশ কাজে ব্যস্ত ছিল, তখন ওর পেছনে ঘুরে ঘুরে নিজের হাতে ওকে রুটি-তরকারি খাইয়ে দিচ্ছিল জেনেলিয়া।’ রিতেশ-জেনেলিয়ার কিছু আবেগঘন মুহূর্তও এদিন ধরা পড়ে। ছবির প্রস্তুতি নিয়ে কথা বলতে বলতে রিতেশ যখন প্রযোজক হিসেবে জেনেলিয়ার প্রশংসা করছিলেন, তখন মঞ্চেই আবেগাক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী। বাবা এবং রাজনীতিবিদ বিলাস রাও দেশমুখকে স্মরণ করেন রিতেশ। ‘বাবা চলে যাওয়ার ১২ বছর হয়ে গেছে। সাহেব আমাদের ছেড়ে যাওয়ার পর এই কঠিন ১২টা বছর কেটে গেছে। মাঝেমধ্যে সেই ব্যথা আবার সামনে এসে দাঁড়ায়। তিনি সব সময়ই উজ্জ্বল ছিলেন, এখনো উজ্জ্বল। এই উজ্জ্বলতা কখনো ম্লান হয় না। তিনি নিজে দৃঢ় ছিলেন, যাতে আমরা, তাঁর সন্তানেরা, মাথা উঁচু করে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করি। শুধু নিজেদের জন্য নয়, তাঁর সন্তান হওয়ার যে দায়িত্ব, সেটার জন্যও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আজ তিনি শারীরিকভাবে আমাদের সঙ্গে না থাকলেও, আমাদের প্রতি তাঁর ভালোবাসা স্পষ্ট এবং তা এই মঞ্চে উজ্জ্বলভাবে জ্বলছে,’ কথাগুলো বলতে বলতে রিতেশ কাঁদতে থাকেন, জেনেলিয়াকেও চোখ মুছতে দেখা যায়।
১ মে মুক্তি পাচ্ছে ‘রাজা শিবাজি’। জিও স্টুডিও এবং জেনেলিয়া ডি’সুজা যৌথভাবে এটি প্রযোজনা করেছেন। ছবিটি মারাঠি, হিন্দি ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও