• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

রানা প্লাজা ট্র্যাজেডি, রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ১১ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠনগুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করে। এ সময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশ নেন। পরে তারা সরকারের কাছে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। সেখানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে|
২০১৩ সালের এদিন রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক দুর্ঘটনা। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত এবং আহত ২ হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়।
ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক, কম্পিউটার, প্রসাধন সামগ্রীও পোশাকের দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে ৮ম তলা পর্যন্ত নিউ ওয়েব বটমস, নিউ ওয়েব স্টাইল, প্যান্টস অ্যাপারেলস, প্যান্টম টেক ও ইথারটেক লিমিটেডসহ ৫টি গামের্ন্টস ছিল।
দুর্ঘটনায় আহত শ্রমিকরা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে এখন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বেকার জীবনযাপন করছেন।
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে রানা প্লাজার সামনে অস্থায়ীভাবে নির্মিত শহিদ বেদিতে সাভার-আশুলিয়ার-ধামরাইসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ও নিহত শ্রমিকদের আত্মীয় স্বজন সকাল ৯টা হতে দিনব্যাপী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করছে সংগঠনগুলো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও