• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার ‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর উত্তরা এলাকায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানের সময় উপস্থিত ব্যক্তিদের মদ্যপানের লাইসেন্স যাচাই করা হয়। যাদের বৈধ অনুমতি ছিল, তাদের তাৎক্ষণিকভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। অন্যদের আটক করে নিকটস্থ থানায় নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও