প্রভাত সংবাদদাতা, কুড়িগ্রাম: সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় কুড়িগ্রাম – নাগেশ্বরী – ভুরুঙ্গামারী মহাসড়কে। সড়কটি দিয়ে চলাচলের সমস্যায় পড়তে হয় সাধারণ জনগণের। জেলা সদরের অন্যতম বাণিজ্য কেন্দ্র কুড়িগ্রাম জিয়া বাজার। প্রতিনিয়ত বাজারে ব্যবসা করতে আসন দূর দূরান্তর থেকে অসংখ্য ব্যবসায়ী। কিন্তু বৃষ্টি হলেই যেন চলাচলের ব্যাঘাত ঘটে জিয়া বাজারের মূল রাস্তাটিতে। এ কারণে দূর দূরান্তে থেকে আসা মানুষ এবং স্থানীয় মানুষদের যাতায়াতের নানামুখি সমস্যায় পড়তে হচ্ছে। এই সড়ক টি কুড়িগ্রাম – নাগেশ্বরী – ভুরুঙ্গামারী মহাসড়ক হওয়ায় যাতায়াত করতে হয় বড় বড় যানবাহন থেকে শুরু করে ছোট ছোট যানবাহন গুলোকেও। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় জিয়া বাজার জুয়ে রাস্তাটি খণ্ড খণ্ড খাল বিলে পরিণত হয়েছে। এজন্য রাস্তায় গাড়ি চলাচল থেকে শুরু করে মানুষ পর্যন্ত পাচ্ছে না দুর্ভোগ থেকে রেহাই। প্রায় এক কিলোমিটারের বেশি রাস্তায় অল্প বৃষ্টিতে পানি জমে থাকে। ছোট ছোট খাল গুলোতে পানি জমে যাওয়ার ফলে রাস্তায় দেখা মিলছে প্রচণ্ড যানজটের। ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারের ব্যবসায়ীরা। দূরপাল্লার যানবাহন ও সাধারণ জনগণ রাস্তার বেহাল অবস্থার কারণে যেন কোন স্বস্তিই পাচ্ছে না।
এ বিষয় নিয়ে অভিযোগ করে ব্যবসায়ী মাহবুবুর রহমান মাহাবুব বলেন, দীর্ঘদিন থেকে এই রাস্তার এই অবস্থা। বৃষ্টি আসলেই রাস্তায় থাকা খাল গুলোতে পানি জমাট হয়ে থাকে। চলাচলের অসুবিধা হয়। রাস্তায় অনেক গাড়ি ঘোরা সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারে না। এই জন্য আমাদের ব্যবসা করা মালবাহী গাড়িগুলো সঠিক সময় পাচ্ছি না। এ কারণে ব্যবসা সঠিক সময় হচ্ছে না। আমি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছি রাস্তাটি সংস্কার করে আমাদের কষ্ট দূর্দর্শা লাঘব করুন।
এ নিয়ে আরও এক ব্যবসায়ী আব্দুল সালাম বলেন, এই সড়কটি দিয়ে যাতায়াত করে নাগেশ্বরী ভুরুঙ্গামারীর জনগণ। প্রতিনিয়ত দূরপাল্লার গাড়িও চলাচল করে কিন্তু রাস্তা ভাঙ্গা এবং পানি জমে থাকার কারণে রাস্তায় অনেক জ্যাম হয়। আমাদের কাছে ক্রেতারা এসে বলে ” ভাই এটা কি শহরের রাস্তা নাকি চরের রাস্তা? ” সামান্য বৃষ্টি হলেই এই দশা হয়। আমরা প্রশাসনের নিকট আবেদন জানাই রাস্তাটির ভালো করে সবাইকে সুন্দর ভাবে চলাচলের জন্য ব্যবস্থা করে দিন। জিয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ী দাবি জানিয়ে বলে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা সকল ব্যবসায়ী এক হয়ে প্রশাসনের নিকট আবেদন করতে যাবো।