• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

‘টপ অ্যাঙ্গেলে ভিডিও’ বিতর্কে মুখ খুললেন মিম

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ওই অনুষ্ঠানে যারা সাংবাদিক ছিলেন, অবন্তী তাদের অনুরোধ করেন যেন টপ অ্যাঙ্গেল থেকে তার ভিডিও ধারণ না করা হয় অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন অবন্তী।
ঘটনার ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অবন্তীকে সমর্থনে এগিয়ে আসেন অভিনেত্রী পরীমনিও। এবার অবন্তীর পাশে দাঁড়িয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
একটি সাক্ষাৎকারে মিম বলেন, যারা প্রফেশনাল সাংবাদিক তারা কখনও এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, যারা প্রকৃত সাংবাদিক, তারা কখনো এমন আচরণ করেন না। তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।
মিম জানান, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী অনুষ্ঠান কভার করেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা যেমন দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি শিল্পীরাও তাদের কাজের প্রতি দায়বদ্ধ। এই পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক বজায় রাখা উচিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও