• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে বয়ে যাওয়া তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এদিকে রাজধানীর তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। গত কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক এমন সময়ই আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৮ দশমিক ৮। তবে রাতের বেলা এই অঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলের আজও বৃষ্টির কোনো বার্তা নেই। সেইসঙ্গে আজ বেলা ১টা পর্যন্ত এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।
তবে আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা গরম থেকে স্বস্তি এনে দিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি ও বিদ্যুৎ চমকানো। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এতে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও