• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন

প্রভাত রিপোর্ট / ১০৫ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে হীরা-২ এর বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে সোনালী ধানের হাসি ফুটে উঠেছে। হীরা- ধান নিয়ে কৃষক -কৃষাণীদের সঙ্গে সুপ্রীম সিডের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সামছুল উলুম কওমী মাদ্রাসা মাঠে এ মাঠ দিবস পালন করা হয়।
এতে সভাপতিত্বে করেন স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের রিজিওন ম্যানেজার কৃষিবিদ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গাজী জাহাঙ্গীর হোসেন, মাওলানা আব্দুল হান্নান, স্থানীয় বিএনপি নেতা মাহফুজুর রহমান মুক্তি, সংবাদকর্মী অহিদুজ্জামান , দৈনিক প্রভাত পত্রিকার প্রতিনিধি সহ শতাধিক কৃষক-কৃষাণী।
মাঠ দিবস কৃষক-কৃষাণীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনজনের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, তিনি তার ৬০ শতক জমিতে হাইব্রিড জাতের হীরা-২ বোরো ধান চাষ করে এবার বাম্পার ফলন পেয়েছেন। আগামীতেও তিনি এ জাতের ধান চাষ করবেন।
এ সময় প্রধান অতিথি বাগেরহাট রিজিওন ম্যানেজার কৃষিবিদ মাসুম বিল্লাহ সভায় উপস্থিত শতাধিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, বোরো চাষের শুরুতে আগে ভাবতে হবে কোন ধানের বীজ বপন করে ভালো ফলন পাওয়া যাবে। কারণ এটা শুধু বীজ নয়; একটি পরিবারের স্বপ্ন।তিনি আরও বলেছেন, বাংলাদেশে যে কয়টি কোম্পানী হাইব্রিড ধানের আমদানির অনুমতি পেয়েছে তাদের মধ্যে একটি সুপ্রীম সিড। কোম্পানিটি প্রথম চীন থেকে হীরা ধানের বীজ এনে বাংলাদেশে বাজারজাত শুরু করে। এরপর তারা নিজস্ব উৎপাদনে যায়। বর্তমানে ৯০ শতাংশ বীজ নিজেরাই উৎপাদন করে বাজারজাত করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও