• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : পিরোজপুরে সড়ক উন্নয়ন প্রকল্পকে ঘিরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “রোড ট্রান্সপোর্ট কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি (RTCIPPF)” প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রকল্পের আওতাধীন বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-বাগেরহাট-খুলনা স্থলবন্দর সড়কের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, কৃষক, নারী প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সড়ক উন্নয়ন কার্যক্রমের সম্ভাব্য ইতিবাচক দিক যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি তুলে ধরেন।
তবে একই সঙ্গে তারা পরিবেশগত ঝুঁকি, কৃষিজমি ক্ষতি, জলাবদ্ধতা সৃষ্টি, শব্দ ও বায়ু দূষণসহ সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে স্থানীয় বাসিন্দারা প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশ সুরক্ষা, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ এবং টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইআইএ কার্যক্রমের মাধ্যমে প্রাপ্ত মতামতগুলো বিবেচনায় নিয়ে একটি পরিবেশবান্ধব ও জনবান্ধব পরিকল্পনা প্রণয়ন করা হবে। তারা আশ্বাস দেন যে, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের স্বার্থ ও পরিবেশ সুরক্ষা সর্বোচ্চ গুরুত্ব পাবে।
মতবিনিময় সভাটি অংশীজনদের মতামত গ্রহণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও