• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি তামাকখেতের ঘেরাটোপে বিদ্যালয়: চকরিয়ায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা হুমকির মুখে রাজবাড়ীতে পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে বিশেষ অভিযান পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মৌলভীবাজারে পানিতেডেুবে গেছে ধানক্ষেত, দিশেহারা কৃষক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনা ধামাচাপা দিতেই হত্যা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্ধ হচ্ছে না মাদক পাচার

সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

প্রভাত রিপোর্ট / ৩৭ বার
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চব্বিশের গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও শর্টগানের একটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াপদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন ঝোপঝাড় থেকে এগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জের আরপিও ওয়াবদা কলোনি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ–সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়। পরে মোড়ক খুলে একটি ৭ পয়েন্ট ৬২ সেমি অটোমেটিক ৫৪ চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ পাওয়া যায়। র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি জুলাই গণ–অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও