• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি তামাকখেতের ঘেরাটোপে বিদ্যালয়: চকরিয়ায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা হুমকির মুখে রাজবাড়ীতে পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে বিশেষ অভিযান পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়লো মাইক্রোবাস, গাঁজাসহ আটক চালক

প্রভাত রিপোর্ট / ১৩ বার
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে একটি বাড়িতে ঢুকে পড়েছে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস। এ ঘটনায় আরশাদ আলী নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ওই মাইক্রোবাস থেকে প্রায় দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২৯ এপ্রিল) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশেই আরশাদ আলীর বাড়ি। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে এবং বাড়ির মালিক আরশাদ আলী আহত হন।
ধাক্কার পর মাইক্রোবাসটি সড়কের ওপর উল্টে যায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মাইক্রোবাসে গাঁজা দেখতে পেয়ে চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে গন্তব্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ওই বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনায় গাঁজা ও মাইক্রোবাসসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও