• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি তামাকখেতের ঘেরাটোপে বিদ্যালয়: চকরিয়ায় শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা হুমকির মুখে রাজবাড়ীতে পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বন্ধে বিশেষ অভিযান পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল পাঁচ বছর ধরে বেতন পান না শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা

পানির চাপে ভেঙে গেলো ঝিনারিয়া হাওরের রাস্তা, ডুবছে ফসল

প্রভাত রিপোর্ট / ১৮ বার
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,সুনামগঞ্জ: সুনামগঞ্জের মধ্যনগরে পানির চাপে ঝিনারিয়া হাওরের রাস্তাটি ভেঙে গেছে। এতে তলিয়ে যাচ্ছে বোরো জমির ফসল। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলায় পাহাড়ি ঢল নামলে বৌলাই নদীর পানির চাপে রাস্তাটি ভেঙে যায়।
মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্যমতে, রাস্তাটির আশপাশে প্রায় ২৬ হেক্টর বোরো ধান ছিল। তারমধ্যে ১৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকিগুলো পানিতে নিমজ্জিত।
স্থানীয় কৃষক খন্দকার মিয়া ও হারুন মিয়া বলেন, ‌‘কষ্ট করে ধানের চাষাবাদ করে লাভ হলো না। হাওরে শতাধিক হেক্টর জমিতে ধান ছিল। কিছু কাটা গেলেও বাকি সব পানিতে তলিয়ে গেছে।’
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, ‘পাহাড়ি ঢলে বৌলাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙে গেছে। তবে এটি উপজেলা প্রশাসনের আওতায় নয়। স্থানীয়রা নিজ উদ্যােগে নির্মাণ করে রাস্তা হিসেবে ব্যবহার করেছেন।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, যেটি ভেঙে গেছে তা বাঁধ নয়, রাস্তা। এটি আমাদের প্রকল্পের আওতাভুক্ত নয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও