• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

শেরপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা ও ছিনতাই

প্রভাত রিপোর্ট / ৩০৩ বার
আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মো. নমশের আলম, শেরপুর : শেরপুর সদর উপজেলার তাতালপুর মির্জাপুর এলাকায় ধানক্ষেত থেকে আব্দুল লতিফ ওরফে কালা (৪৭) নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আব্দুল লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মালেক ওরফে গেন্দা দোকানদারের তৃতীয় ছেলে। তিনি এক ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে তাতালপুর-মির্জাপুর সড়কের পাশে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। মরদেহের গলায় রশি পেঁচানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে লাশ উদ্ধারের খবর কুমরি কাটাজান গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা জানান, গত ২০ বছর ধরে আব্দুল লতিফ অটোরিকশা চালিয়ে পরিবার চালাতেন। পরিবারে আর কেউ কর্মক্ষম নেই। তার মৃত্যুর খবরে একেবারে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
নিহতের ছোট ভাই মোঃ রফিকুল ইসলাম জানান, রবিবার বিকাল ৪টার দিকে ভাই অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১টার দিকে জামতলি মোড়ে শেষবারের মতো তার সঙ্গে দেখা হয়। এরপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ৯টার দিকে ফেসবুকে ছবি দেখে আমরা ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করি। আমরা নিশ্চিত, তাকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, “মরদেহের গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার পর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও