• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী সংসদে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন জামায়াতের গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল ওয়ারেছ দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ যুদ্ধের প্রভাবে দুর্বল হচ্ছে এশিয়ার মুদ্রা, রেকর্ড সর্বনিম্নে ইন্দোনেশিয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়ছে ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির শাহবাগে ডাকসুর দুই নেতার ওপর হামলা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ

ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে রাষ্ট্রীয় স্বার্থে আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এনবিআরকে আর এমন সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।’ সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে এ ধরনের সমস্যায় আর যেতে হবে না। সবাই অতীতের মতো দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করবে—এটাই আমার আহ্বান।’ তিনি জানান, সোমবার (৩০ জুন) সকাল পর্যন্ত চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকারও বেশি। ‘গত ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় এ বছর রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হবে। আগামী কয়েক দিনে আরও কিছু রাজস্ব জমা হবে। চূড়ান্ত হিসাব পেতে ২-৩ সপ্তাহ সময় লাগবে, তবে আমরা আশাবাদী, গত বছরের চেয়ে বেশি আদায় হবে’, বলেন এনবিআর চেয়ারম্যান। তবে গত কয়েক দিনের আন্দোলনের কারণে রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় কিছুটা ধাক্কা লেগেছে বলেও স্বীকার করেন তিনি।
অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল ৩ লাখ ৬৩ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের শুরুতে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে ৪ লাখ ৬৫ হাজার কোটিতে নামিয়ে আনা হয়। এই প্রেক্ষাপটে শুধু এনবিআরের রাজস্ব আদায়েই ঘাটতি ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো আশঙ্কা করছে, যা এনবিআরের ইতিহাসে রেকর্ড ঘাটতি হিসেবেও বিবেচিত হতে পারে।
চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে ভবিষ্যতের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও