• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব : শুভেন্দু

প্রভাত রিপোর্ট / ৩১৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রভাত ডেস্ক: গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব। কাশ্মির পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত কলকাতার বাসিন্দা বিতান অধিকারীর মরদেহ বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলকাতায় পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। এদিকে স্বামীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী। কোলে সন্তান, আর গলায় শোকের ভার—তার অভিজ্ঞতা শুনে আবেগে ভেসে যান অনেকেই। নিহত বিতানের আড়াই বছরের ছেলেটি তার বাবার মর্মান্তিক পরিণতি প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়ে। শিশুটিকে কোলে নিয়ে বিতানের স্ত্রীর কথা শোনেন শুভেন্দু। কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন, “ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।” এর পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী দলীয় এই নেতা।
মঙ্গলবার (২২ এপ্রিল) পহেলগাঁওয়ে পর্যটকদের পরিচয় জানার পর তাদের ওপর নৃশংস হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় নিহত হন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হলো না বিতানের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও