• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
উত্তরায় বারে পুলিশের অভিযান, আটক অন্তত ১৪০ জন ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, গ্রেপ্তার দাবি দুঃখপ্রকাশ করে যা বললেন ছাত্রদল সভাপতি রানা প্লাজা ধসের ১৩ বছর পার হলেও বিচার শেষ হয়নি হাজার শ্রমিক হত্যার রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন নেতা হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান ভারত ও চীন থেকে মানুষ সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে’,: অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা ভারতের মার্কিন অবরোধের চেষ্টা ব্যর্থ, বন্দরে পৌঁছাল ইরানি জাহাজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র

অভিনেতা সিদ্দিককে মারধর

প্রভাত রিপোর্ট / ২২২ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রভাত রিপোর্ট: অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ছিঁড়ে ফেলা হয়েছিল তার পোশাক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই ভিডিওতে এক যুবককে বলতে শোনা গেছে, থানায় নিয়ে যাওয়া হচ্ছে সিদ্দিককে। তবে কোন থানায় নেয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরে। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে, মামলা থাকলে গ্রেপ্তার দেখানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও