• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যু, গাজীপুরে মহাসড়ক অবরোধ

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরে মহাসড়ক অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর হারিকেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সহকর্মী অন্য শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি, তবে তিনি হারিকেন এলাকায় ইন্টারলুপ বিডি কারখানার কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কাজে যাওয়ার সময় হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ওই নারী মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ওই নারী ঘটনাস্থলে মারা যান। পরে আশপাশের কিছু শ্রমিক ও জনতা বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে ওই মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘গাছা এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় সহকর্মী শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দুই ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।’ তিনি আরও জানান, মহানগরীর গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় হারিকেন এলাকার ইন্টারলুপ বিডি লিমিটেড কারখানার একজন নারী শ্রমিক সড়ক দুর্ঘটনায় মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে ৪০০-৫০০ বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা মহাসড়কের হারিকেন মোড় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তিনি আরও বলেন, ‘সকাল পৌনে ১০ টার দিকে সেনাবাহিনী, গাছা থানা ও শিল্পপুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ১০টা ৪০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা বিআরটিএ লাইন বন্ধের দাবিতে পুনরায় মহাসড়ক অবরোধ করলে সেনাবাহিনী, শিল্প ও গাছা থানা পুলিশ পুনরায় শ্রমিকদের বুঝিয়ে বেলা ১১টার দিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও