• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

নাটোরে বর্ষীয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলু আর নেই

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, নাটোর: নাটোরের বর্ষীয়ান সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে একুশে টেলিভিশন ও দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন।
১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম মৃত খন্দাকার রশিদুর রহমান। তিনি বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সচেতন নাগরিক কমিটি (টিআইবি) নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও