• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার (১০ মে) পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, বর্তমান শত্রুতা অবসান এবং উত্তেজনা কমানোর দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে মহাসচিব ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
গুতেরেস আশা প্রকাশ করেছেন, এই চুক্তি স্থায়ী শান্তিতে অবদান রাখবে এবং দুই দেশের মধ্যে বৃহত্তর, দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলবে। জাতিসংঘ প্রধান সংস্থাটির সমর্থন নিশ্চিত করে বলেন, জাতিসংঘ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, কয়েকদিনের তীব্র লড়াইয়ের পর উভয় দেশ ‘পূর্ণ এবং তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি পরে এই বিষয়টি নিশ্চিত করেন। ইসহাক দার উল্লেখ করেছেন, তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধবিরতি চুক্তি সহজতর করার ক্ষেত্রে ‘মূল’ ভূমিকা পালন করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও