• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইউক্রেনে যুদ্ধ বন্ধে বাধ্যতামূলক শান্তি চুক্তি করার আহ্বান চীনের

প্রভাত রিপোর্ট / ২৪৩ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

প্রভাত ডেস্ক: ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য একটি ‘বাধ্যতামূলক শান্তি চুক্তির’ আহ্বান জানিয়েছে চীন। সোমবার (১২ মে) বেইজিং থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কিয়েভ এবং তার মিত্ররা মস্কোকে ৩০ দিনের যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানানোর পর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার পর চীন এ আহ্বান জানায়। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আমরা শান্তির জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করি এবং আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো সংলাপ এবং আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধান অব্যাহত রাখবে। বিবৃতিতে সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি বাধ্যতামূলক শান্তি চুক্তির আহ্বান জানানো হয়। সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও