• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মগবাজারে চকচকে চাপাতি হাতে ছিনতাই, হাতিরঝিল থানায় মামলা

প্রভাত রিপোর্ট / ১৩৫ বার
আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঘটনাটি ঘটেছে ১৮ মে বিকেলে। ঘটনাস্থল রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলি। ছিনতাইয়ের শিকার তরুণের নাম আবদুল্লাহ। তাঁর বাড়ি কুমিল্লায়। এ ঘটনায়
গতকাল রবিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয়ের তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন আবদুল্লাহ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মগবাজারের গ্রিনওয়ে গলিতে প্রকাশ্য দিবালোকে চকচকে চাপাতি হাতে নিয়ে ছিনতাইকারীরা এক তরুণের ব্যাগ ছিনিয়ে নিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ কাঁধে ব্যাগ নিয়ে একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছেন। কিছুটা দূরে একটি বাড়ির ফটক বরাবর একটি মোটরসাইকেল থামানো। মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী। ব্যাগ কাঁধে থাকা তরুণ বাড়িটির ফটক বরাবর আসতেই তাঁর পথ আটকান মোটরসাইকেলের পেছনে থাকা দুই আরোহী। তাঁদের একজনের মাথায় হেলমেট। আরেকজনের মুখে মাস্ক পরা। দুজনের হাতেই চাপাতি। এই দুজন চাপাতি দিয়ে তরুণকে আঘাত করে তাঁর কাছ থেকে ব্যাগ কেড়ে নেন। তাঁরা মোটরসাইকেলে উঠতে গেলে তরুণ পেছনে পেছনে আসেন। তখন তাঁকে আবার চাপাতি দিয়ে আঘাত করে দুজন মোটরসাইকেলে ওঠেন।
সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে আরও দেখা যায়, একপর্যায়ে তরুণ মোটরসাইকেলের সামনে এসে চাকা ধরে তাঁর ব্যাগ ফেরত দিতে অনুরোধ করেন। তখন মোটরসাইকেল থেকে দুজন নেমে তরুণকে আবার চাপাতি দিয়ে আঘাত করে সরিয়ে দেন। হেলমেট পরা চালক মোটরসাইকেলটি নিয়ে সামনে এগিয়ে যান। মোটরসাইকেলের পেছনে পেছনে যান ব্যাগ হাতে থাকা এক ছিনতাইকারী। অপর ছিনতাইকারী তখনো তরুণকে ভয় দেখাতে চাপাতি চালাচ্ছিলেন। পরে এই ছিনতাইকারীও মোটরসাইকেলের দিকে চলে যান। তরুণ নিজের দুই হাত মাথায় রেখে অসহায়ত্ব প্রকাশ করেন। ছিনতাইকারীদের পেছনে পেছনে গিয়ে ব্যাগ ফেরত দিতে অনুরোধ করতে থাকেন। তাঁকে থামাতে এক ছিনতাইকারী আবার চাপাতি চালান। তরুণ কিছুটা পেছনের দিকে সরে আসেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু গণমাধ্যমকে বলেন, ঘটনাটি প্রায় এক সপ্তাহ আগের। তবে ভুক্তভোগী ব্যক্তি এত দিন থানা-পুলিশকে বিষয়টি জানাননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগীকে খুঁজে বের করা হয়। গতকাল রবিবার মধ্যরাতে তিনি থানায় মামলা করেন। তিনি গণমাধ্যমকে আরো বলেন, এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও