• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া সেচ খরচ কমাতে সোলার সিস্টেমে যাচ্ছে সরকার: কৃষিমন্ত্রী বট বাহিনী আমাকে নিয়ে ভুয়া ফটোকার্ড বানায়, ট্রল করে: শিক্ষামন্ত্রী ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে: পানিসম্পদমন্ত্রী ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের পিএসকে নিয়ে গেছে পুলিশ অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী

ময়মনসিংহ -জামালপুর রুটে ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রভাত রিপোর্ট / ১৯৯ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ -জামালপুর রুটে ৮ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ময়মনসিংহে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি জামালপুরের তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, রাতে ময়মনসিংহের বেগুনবাড়ি স্টেশনের আউটার এলাকায় ঝড়বৃষ্টিতে একটি বড় কড়ই গাছ রেল লাইনেউপড়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আস যাত্রীবাহী জামালপুরগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি ধাক্কা দিয়ে গাছটি সরিয়ে ফেলে। এতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এ ঘটনায় জামালপুর- ময়মনসিংহে রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা ট্রেনের বিকল্প ইঞ্চিন নিয়ে আসে। তিনি বলেন, এ ঘটনায় সকাল সাড়ে ৬টার দিক বিকল্প ইঞ্চিন লাগানো হলে ট্রেনটি তারাকান্দির উদ্দেশে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও