• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ

দেশ ছাড়ার গুজবে কান দেবেন না : ফারুক আহমেদ

প্রভাত রিপোর্ট / ২০০ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

প্রভাত স্পোর্টস: সকাল থেকে ফারুক আহমেদের ফোন বন্ধ। বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাধিকবার ফোনে চেষ্টা করেও তাকে পাচ্ছিলেন না। তাকে একাধিকবার ফোন করা হয়। তখনও তার ফোন বন্ধ পাওয়া গেছে। শুক্রবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় খবর চাউর হয় ফারুক দেশ ছেড়েছেন। কিন্তু এমন খবর প্রকাশের পর ফারুক নিজেই জানালেন ভিন্ন কথা। দাবি করেছেন, তার দেশ ছাড়া নিয়েও একটি মহল গুজব ছড়াচ্ছে! বৃহস্পতিবার রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। তাতে করে বিসিবির সভাপতি পদ চলে গেছে সাবেক এই অধিনায়কের। গঠনতন্ত্রের ফাঁক গলেই মূলত জাতীয় ক্রীড়া পরিষদ এমন সিদ্ধান্ত নিতে পেরেছে। শুক্রবার তার চেয়ারে বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল।
দেশ ছাড়ার গুজবে ফোন চালু করার পাশাপাশি বেশ কিছু গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ফারুক আহমেদ। সেখানে ফারুক অভিযোগ করেন, একটি মহল তাকে নিয়ে ষড়যন্ত্র করছে, ‘এটা পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে এতদিন নাটক তৈরি করেছে, এটা তাদেরই একটা নাটকের শেষ অংশ আমার কাছে মনে হচ্ছে। আমি দেশেই আছি। গুজবে কান দেবেন না।’ শেষে ফারুক যোগ করে বলেছেন, তিনি আগামীকাল আনুষ্ঠানকিভাবে সংবাদ সম্মেলন করবেন।
প্রসঙ্গত, ফারুক আহমেদের বিদেশ যাওয়াটা চূড়ান্ত ছিল। শেষ মুহূর্তে তিনি বিদেশ যাননি। ভোর রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকা এবং তার যাওয়ার পরিকল্পনা অনেকের জানার কারণেই ভুল বোঝাবুঝি তৈরি করেছে। যদিও খবর প্রকাশের পর তিনি তার ফোন খুলেছেন এবং গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও