• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

নামাজ পড়ে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ভাইস চেয়ারম্যানের মৃত্যু

প্রভাত রিপোর্ট / ২০৩ বার
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

মাহফুজুর রহমান, নোয়াখালী : নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। শুক্রবার (৩০ মে) সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় এ দুঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আজিম হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজিমের বাড়ি জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামে। তিনি বর্তমানে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার আজিম ভিলায় নিজ বাসায় বসবাস করতেন। শুক্রবার ভোরে তিনি বাসার পাশে মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ পড়ে ফেরার পথে বাসার গেইটে তিনি হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও