• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক

প্রভাত রিপোর্ট / ১৬৩ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট : ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে, তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা। তিনি বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তির ওপর আমি আঙুল তুলব না। একটা গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা ১৭ বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে, আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাতবরণ করেছে। আমরা সেই দল করি। আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। তিনি আরও বলেন, আমরা ছয় ঘণ্টার নোটিশে, বারো ঘণ্টার নোটিশে বা চব্বিশ ঘণ্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশ দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি।
এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও মর্মাহত হলাম। ওনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি নাই। সবার আকাঙক্ষা ছিল যে, উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ। সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন, সেটা আমাদের ভাবিয়ে তুলছে।
ইশরাক বলেন, পোর্ট, করিডোর আমরা হতে দেবো না। বাংলাদেশের মালিক জনগণ। আমরা এই দেশে থাকব। বিদেশে গিয়ে সেটেল হবো না। আমার অন্য দেশের পাসপোর্ট নাই। অনেকটা বলা যেতে পারে ভাড়া করে নিয়ে আসা সরকার পোর্ট নির্ধারণ করবে, করিডোর নির্ধারণ করবে, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, যেভাবে চাবে তাদের প্রভুদের খুশি করবে- সেই রাজনীতি তো পাঁচ আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেষ হয়ে গেছে। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও