• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির শাহবাগে ডাকসুর দুই নেতার ওপর হামলা, ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা

ডিসেম্বরের পরে নির্বাচন দেয়ার কোনও যৌক্তিকতা নেই: খায়রুল কবির খোকন

প্রভাত রিপোর্ট / ১৯৯ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার (৭ জুন) সকালে নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং ডিসেম্বরের পরে নির্বাচন দেয়ার কোনও যৌক্তিকতা নেই।’ এদিকে, বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়।
সকাল সাড়ে ৮টায় নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। অপরদিকে সকাল ৯টায় জেলার বৃহৎ আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় রায়পুরার বালুয়াকান্দি শামসুর উলুম মাদ্রাসার ঈদগাহ ময়দানে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও