• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
পাথরঘাটায় শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার

বিদেশি শনাক্ত হলেই আসাম থেকে পুশ ইন করা হবে বাংলাদেশে

প্রভাত রিপোর্ট / ১৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক : ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা আসামের আইনসভায় ঘোষণা দিয়েছেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকে বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে। ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুশ ইন করা হবে। গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের দেওয়া আদেশের পর প্রায় ৩৫০ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে।।
সোমবার (৯ জুন) রাজ্যের আইনসভায় আসামের মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেয়া একটি রায়ের বিষয়টি উত্থাপন করেন। যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।
হিমান্ত বিশ্ব শর্মা বলেছেন, আদালত রায় দেন ১৯৫০ সালের পুশ ইন আইনও বৈধ। অর্থাৎ ডিসিরা চাইলে যে কাউকে পুশ ইন করতে পারবেন। এজন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও