• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

মহাসড়কে ভ্রাম্যমান আদালত: ২৯টি মামলায় ৭৪.১০০টাকা জরিমানা

প্রভাত রিপোর্ট / ২১২ বার
আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫

মো. নজরুল ইসলাম, গাইবান্ধা: ঈদ-উল-আযহা উদযাপন শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে গাইবান্ধার মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার অর্ধবেলা ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাইবান্ধার যৌথ উদ্যোগে এই আদালত পরিচালনা করা হয়।
এই আদালত নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা মোহাম্মদ মুনতাসির মারুফ। এসময় গাইবান্ধা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল ও অফিসের কর্মচারীরা এবং জেলা ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিনসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯ টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা আদায় করে এই ভ্রাম্যমান আদালত। গাইবান্ধা বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল বলেন, ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকের কারনে এবাবের ঈদেও সড়কে অনেক প্রাণ ঝড়ে গেছে। সড়কে নির্ধারিত গতির বেশি গাড়ী চালাচলে দুর্ঘটনা বেশি হয়। গাড়ী ও চালকের সকল কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয়। পলাশবাড়ী ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিন বলেন, মোটর সাইকেল, হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, বাস, প্রাইভেট কারের কাগজ পত্র ও ফিটনেস ঠিক না থাকায় মামলা দেয়া হয়। বাসের বেশি জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও