• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সংবিধান সংশোধন অপরিহার্য : চিফ হুইপ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে যুক্তরাজ্য হৃদয়ের আগ্রাসী ফিফটিতে দুর্দান্ত জয় বাংলাদেশের ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ সরকারের লক্ষ্য হচ্ছে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা : প্রধানমন্ত্রী মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেয়া হবে : প্রধানমন্ত্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

যুদ্ধ শুরু হলো, আলি তার জুলফিকার নিয়ে খায়বারে ফিরে এসেছেন: খামেনি

প্রভাত রিপোর্ট / ১৬১ বার
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি এক্স-পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ‘মহান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’হায়দার নামটি দিয়ে হযরত আলি (রা.)-কে বোঝানো হয়। তিনি হযরত মুহাম্মদ (সা.) এর গভীর স্নেহে বড় হয়েছেন। মাজহাব-কেন্দ্রিক ধারণা অনুসারে, শিয়া মুসলমানরা আলি (রা.)-কে প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর বৈধ উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। পোস্টে আলি খামেনি লিখেছেন, ‘আলি তার জুলফিকার নিয়ে খায়বারে ফিরে এসেছেন।’ জুলফিকার হলো আলি (রা.)-এর তারবারির নাম, যেটি হযরত মুহাম্মদ (সা.) তাকে দিয়েছিলেন।
সর্বোচ্চ এই নেতা পৃথক আরেক পোস্টে লিখেছেন, ‘ইরান, ইরানের জাতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবেন না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করতে জানে না।’
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার দিকে ইঙ্গিত করে তিনি লিখেন, ‘আমেরিকানদের জানা উচিত যে, (ইরানে) মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও