• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

প্রভাত রিপোর্ট / ১৭৯ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত ডেস্ক: ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ই-মেইল বিবৃতিতে জানায়, আমরা বৃহস্পতিবার রাতেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।
নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল।
সূত্র : আলজাজিরা ও রয়টার্স।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও