• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

সালমান খানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে

প্রভাত রিপোর্ট / ২০৯ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউডের ভাইজান সালমান খান আবারও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। এবার আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর প্রিমিয়ারে এক অচেনা ব্যক্তি তার খুব কাছাকাছি চলে আসেন, যা তার নিরাপত্তা নিয়ে নতুন করে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন তুলেছে। এদিকে ২০১৮ সালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে প্রথম খুনের হুমকি পান সালমান। এরপর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। চলতি বছরের এপ্রিলে বিষ্ণোইয়ের দলের দুই সদস্য সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি চালায়। এই ঘটনার পর সালমানের বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস লাগানো হয়। বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত হয় আমির খানের ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ার। এই আয়োজনে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন এবং আমিরের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানও যোগ দিয়েছিলেন। প্রিমিয়ারে সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে সবার। এমন পরিস্থিতিতে প্রিমিয়ারের মতো জনসমাগমপূর্ণ স্থানে সালমানের এত কাছাকাছি একজন অচেনা ব্যক্তির চলে আসা তার নিরাপত্তা প্রোটোকল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। ভক্তমহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
রেড কার্পেটে যখন আমির খান ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন, তখনই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক ব্যক্তি সালমানের অত্যন্ত কাছাকাছি চলে আসেন। তবে সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে দেন। তাৎক্ষণিক এই ঘটনায় সালমান খান নিজের মেজাজ হারাননি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও