• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক সেই ঈশ্বরদীর রূপপুর – দিয়ার সাহাপুরে আজ বড় বড় ভবন, রেস্তোরাঁসহ নানা স্থাপনা আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী

প্রাক্তন স্বামীর শেষকৃত্যে আবেগাপ্লুত হয়ে পড়েন কারিশমা

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: নব্বই দশকের শীর্ষ বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুর গত ১২ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। প্রাক্তন স্বামীর শেষকৃত্যে ফুলের তোড়া ও চোখের জলে শেষ বিদায় জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের দুই সন্তান সামাইরা এবং কিয়ানও এ সময় উপস্থিত ছিল। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি পাপারাজ্জিদের ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকে কারিশমা তার প্রাক্তন স্বামীকে শেষকৃত্যে পুষ্পস্তবক অর্পণ করছেন। শেষকৃত্যে বেশ কয়েকজন শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নয়াদিল্লির লোধি রোড শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একে তো দেশের অন্যতম ধনকুবের, তার উপর বলিউডের এতো বড় নায়িকার প্রাক্তন স্বামী, সব মিলিয়ে সঞ্জয়ের হঠাৎ মৃত্যু নিয়ে কম জল্পনা কল্পনা হয়নি। তবে চিকিৎসকদের রিপোর্ট বলছে, যুক্তরাজ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই শিল্পপতির মৃত্যু হয়। ভারতে তার মরদেহ নিয়ে আসার পর বৃহস্পতিবার (১৯ জুন) অনুষ্ঠিত হয় শেষকৃত্য। তাতে সন্তানদের নিয়ে অংশগ্রহণ করেন কারিশমা। বড় বোনকে মানসিক শক্তি জোগাতে স্বামী সাইফ আলী খানকে নিয়ে হাজির হন কারিনা কাপুরও। সেখানে আবেগপ্রবণ হয়ে পড়েন কারিশমা।
এই ঘটনার আগে বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের বাইরে ফ্রেমবন্দী হন কারিশমা এবং তার দুই সন্তান। এ ঘটনার প্রথম দিন থেকে বোনের পাশে রয়েছেন কারিনা ও সাইফ আলী খান। এদিনও তার অন্যথা হলো না। ছায়ার মতো কারিশমার সঙ্গে ছিলেন অভিনেত্রী। চোখে রোদচশমা আর সাদা সালোয়ার-কামিজে দেখা গেল অভিনেত্রীকে। সারাক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিলেন সাইফ। কারিশমাকে বারবার সান্ত্বনা দিয়েছেন তারা।
এদিকে বাবার মরদেহ দেখে কারিশমা-সঞ্জয়ের ১৩ বছরের ছেলে কিয়ান কান্নায় ভেঙে পড়েন। কারিনা ও সাইফ তাকে সামলান। মেয়ে সামাইরা শক্ত থাকলেও ছেলেকে সামলানো কঠিন হয়ে পড়েছিল।
শোনা যাচ্ছে, দুই ছেলে-মেয়েকে নিয়ে দিল্লিতেই কয়েক দিন থাকবেন কারিশমা। অভিনেত্রীর সঙ্গে ২০১৬ সালে বিচ্ছেদ হয় সঞ্জয়ের। যদিও দুই ছেলে-মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল বাবা সঞ্জয়ের। কারিশমার দুই সন্তানের জন্য ১৪ কোটি টাকার বন্ড কিনে রাখেন সঞ্জয়। একসময় তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তর কাদা ছোড়াছুড়ি হলেও বিচ্ছেদের পরও সৌজন্য সম্পর্ক বজায় রেখেছিলেন কারিশমা-সঞ্জয় দুজনেই।
প্রাথমিকভাবে জানা গেছে, সঞ্জয় কাপুর লন্ডনে একটি পোলো ম্যাচের সময় হৃদরোগে আক্রান্ত হন। মৌমাছির হুল ফোটানোর সঙ্গে জড়িত একটি অদ্ভুত দুর্ঘটনার কারণে হার্ট অ্যাটাক হয়েছিল বলেও দাবি করা হয়েছিল যদিও মৃত্যুর কারণ সম্পর্কে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০০৩ সালে অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। এই দম্পতির সামাইরা (১৯) ও কিয়ান (১৩) নামে দুই সন্তান রয়েছে। ২০১৪ সালে কারিশমা এবং সঞ্জয় পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০১৬ সালে চূড়ান্ত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও