• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন অবরোধের প্রভাব: চাবাহার বন্দরের কাছে ইরানি তেল ট্যাংকারের ভিড় ইরানের প্রতি সহানুভূতি : ৬৯ জনের নাগরিকত্ব কেড়ে নিল বাহরাইন ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪ গম চুরির অভিযোগ : ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইউক্রেনের ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হলো রাশিয়ার প্রমোদতরি ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, এখনই কারামুক্তি পাচ্ছেন না মৌসুম শেষ মদরিচেরও, বিশ্বকাপে দেখা যেতে পারে ভিন্ন রূপে বিশ্বকাপে হলুদ কার্ড নিষেধাজ্ঞার নিয়ম বদলাচ্ছে ফিফা মরিনহোর মতো ওয়াশিং বাস্কেটে লুকাবেন না বায়ার্নের নিষিদ্ধ কোচ

ময়মনসিংহে যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন

প্রভাত রিপোর্ট / ২৫২ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট টু ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যাত্রীদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রর সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেও আরও কয়েকজন।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ৬ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, বাসের ধাক্কায় মাহিন্দ্রর ৬ জন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জানান, ঘটনাস্থলে ৫ জনের মৃত্যুর পর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয়ও এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও