• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
স্পেনকে বহিষ্কার ও বাকি ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে হাম ইরানপন্থি নেতার খোঁজ দিলে যুক্তরাষ্ট্র দেবে ১ কোটি মার্কিন ডলার শিল্পী সমিতিতে আসছে নতুন নেতৃত্ব মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে: স্বস্তিকা মুখার্জি নিষেধাজ্ঞার ৫৪ দিন পার হলের চাল পায়নি বাউফলের চন্দ্রদ্বীপের জেলেরা গুরুতর আহত মোজতবা খামেনির প্লাস্টিক সার্জারি প্রয়োজন হতে পারে রানা প্লাজা ট্র্যাজেডি, রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল, যুক্ত হচ্ছে উত্তর সিটি-ডিএমপি ও ওয়াসায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরার আহ্বান পোপ লিও’র

ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

প্রভাত রিপোর্ট / ১৭২ বার
আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকার ভারতীয় হাইকমিশন ও আইজিসিসি যৌথভাবে ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছে। শনিবার (২১ জুন) ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে কমন ইয়োগা প্রোটোকল অনুযায়ী একটি জমকালো যোগ অধিবেশন এবং বাংলাদেশের ছয়টি খ্যাতনামা যোগ প্রতিষ্ঠান কর্তৃক মনোমুগ্ধকর যোগ প্রদর্শনী উপস্থাপন করা হয়।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, আজকের বিশ্বে যোগের সর্বজনীনতা অপরিসীম। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাব ‘যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ’ ব্যক্তিগত সুস্থতার সঙ্গে বৈশ্বিক টেকসই উন্নয়নের সংযোগ স্থাপন করে।
হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্প্রীতির বন্ধন স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, সুস্থতা ও সৌহার্দ্য অর্জনের পথে যোগ দুই দেশের মানুষের মধ্যে ঐক্যের আরেকটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বজুড়ে যোগ ব্যায়াম ও স্বাস্থ্য বিষয়ক নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়ে আসছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারির পর থেকে যোগকে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য আন্দোলন হিসেবে বিবেচনা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও